২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দণ্ডিতের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বুধবার বিকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 12:15 PM

গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কারাগারে বুধবার বিকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত আশু চন্দ্র মালাকার (৩৭) টাঙ্গাইলের সাকরাইল লক্ষ্মীপুর গ্রামের যোগেশ চন্দ্র মালাকারের ছেলে। টাঙ্গাইল সদর থানার একটি খুনের মামলায় ২০০২ সনের ১৭ জুন টাঙ্গাইলের আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই বছরের ২০ জুন থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন বলে জানান, কারারক্ষক মো. আব্দুল বারেক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালাকার হাঁপানির রোগী ছিলেন। গত ৪-৫ দিন ধরে তাকে কারাহাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি ঘটলে বুধবার বিকাল সোয়া ৩টার দিকে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠনো হয়। তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. লিয়াকত আলী খান বলেন, বিকাল ৪টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১৫০ ঘ.