চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কখনো ঝিরঝিরে আর কখনো ভারী বৃষ্টি। দিনভরই চলছে বৃষ্টির এই খেলা। এরই মধ্যে তলিয়ে গেছে নগরীর কিছু এলাকা। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এখন দুঃশ্চিন্তার নাম বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী না হলেও আগামী দু'দিন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার রাতে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাতের পর মঙ্গলবার দিনভর হালকা বৃষ্টিপাত হয়েছে।
১৭ জুন নির্বাচনের আগে ধারাবাহিক বৃষ্টি নির্বাচন কমিশন, প্রার্থী আর ভোটারদের উৎকন্ঠায় ফেলে দিয়েছে।
তারা বলছে, ভোটের দিন বৃষ্টি হলে কেন্দ্রে যেতে ভোটারদের মধ্যে অনীহা দেখা দিতে পারে।
রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাতের ভারী বর্ষণে কয়েকটি ভোটকেন্দ্র প্লাবিত হওয়ার খবর এসেছে। সেনা সদস্যরা এসব এলাকা পরিদর্শন করছে।"
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বভাসে জানান হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবাহ তীব্র থাকায়, ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। দেশের সমুদ্রবন্দরসমূহ এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে সোমবার ভারী বর্ষণ হয়েছে। মঙ্গলবার হালকা হলেও ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
"আশা করি, বুধবার ও বৃহস্পতিবার কম বৃষ্টি থাকবে। মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই তিন পশলা বৃষ্টি হতে পারে।"
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিবৃষ্টিতে নগরীর নিুাঞ্চলের বেশ কয়েকটা ভোটকেন্দ্র প্ল
bdnews24