২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসে সেনা সদস্যসহ নিহত ৫০

কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে সেনা সদস্যসহ ৫০ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত সাত জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে সেনা সদস্যসহ ৫০ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত সাত জন। দুই দিনের টানা বর্ষণের পর মঙ্গলবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় পাহাড় ধসে ছয় সেনা সদস্যসহ কমপক্ষে ৪৫ জন মারা যায়। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে মারা গেছে পাঁচজন। কক্সবাজার প্রতিনিধি জানান, নিহতদের মধ্যে রয়েছে- কক্সবাজার শহরে একজন, হিমছড়িতে ছয় সেনা সদস্য, উখিয়ায় সাতজন ও টেকনাফে ৩২ জন। উখিয়া ও টেকনাফে নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন করে দুই পরিবারের ১০ জন রয়েছেন। এছাড়া টেকনাফে দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতেরবিল, টেকনাফের পুরান পল