২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বাসের চাপায় সোমবার একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

হবিগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বাসের চাপায় সোমবার একজন নিহত হয়েছে। নিহত সওদাগর মিয়া (৬৩)। মাধবপুর উপজেলার পাটলি গ্রামের আব্দুর মবিনের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহি বিছমিল্লাহ পরিবহন বাসটি মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সওদাগর মিয়াকে চাপা দেয়। তিনি বলেন, গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান, তিনি মারা গেছেন। এ ঘটনায় বাস ও চালক আবুল কালাম (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩১ঘ.