২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে রোববার রাতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় অপর দুই ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 07:45 PM

Updated : 25 Aug 2022, 12:05 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে রোববার রাতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় অপর দুই ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ খবর দিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবু বাশার জানান, রাত ১০টার দিকে আলম টাওয়ার থেকে এক মহিলা নৌকায় করে সদরঘাটে যাওয়ার পথে তার সহযাত্রী তিন যুবক তার অলংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মহিলার চিৎকারে আশপাশের মাঝিরা এসে তিন ছিনতাইকারীকে পাকড়াও করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে অজ্ঞাত পরিচয় এক ছিনতাইকারীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই ছিনতাইকরীর অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের একজনের নাম মিজান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০১৪৩ ঘ.