সাভার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে আশুলিয়ায় তিনটি তৈরি পোশাক কারখানায় শনিবার একদিনের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
আশুলিয়ার জামগড়া এলাকার এনভয় গ্র"পের এ তিনটি কারখানা হলো- এনভয় ফ্যাশনস লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড ও মান্তা অ্যাপারেলস লিমিটেড।
কারখানা তিনটির মালিক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুশের্দী।
এনভয় গ্র"পের ব্যবস্থাপক (প্রশাসন) মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি কারখানায় আজ (শনিবার) জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে সকালে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করেছে। বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় এই ছুটি দেওয়া হল।
শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কারখানা তিনটিতে প্রায় সাড়ে আট হাজার শ্রমিক কাজ করে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০২৯ ঘ.
bdnews24