যশোর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা গুরুতর আহত হয়।
নিহত আবু হুরাইরা (৯) মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সে উপজেলার হাজরাকাটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
আহত মা মরিয়মকে (৩৫) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় মা ও ছেলেকে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু নিহত হয়।
কি কারণে এ হামলা হয়েছে তা জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24