২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ট্রেন-খালি ইঞ্জিন মুখোমুখি সংঘর্ষ

রাজধানীর খিলগাঁওয়ে রেল ক্রসিংয়ের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি খালি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে রেল ক্রসিংয়ের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি খালি ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় দুজন আহত হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-টঙ্গী একটি লাইন বন্ধ হয়ে যায়। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, এই দুর্ঘটনায় মো. লতিফ (৩৫) ও লাকি আক্তার (৩০) নামে দুজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, নেত্রকোনা-ময়মনসিংহ থেকে ঢাকার কমলাপুরগামী আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন মহুয়ার সঙ্গে খিলগাঁও রেল ক্রসিংয়ের কাছে শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে একটি রেল ইঞ্জিনের সংঘর্ষ হয়। জিআরপি থানার ওসি মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, দুর্ঘটনার সময় খালি ইঞ্জিনটি লাইন পরিবর্তন (শান্টিং) করছিলো। আলী হোসেন এর আগে জানিয়েছিলেন, অগ্নবীনা নামের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ ঘটে এবং ট্রেন ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওসি আলী হোসেন আরো জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে তৎপরতা চলছে। কাজ শেষ হতে এক ঘণ্টা সময় লাগতে পারে। উপপরিদর্শক আনোয়ার হোসেন দুপুর আড়াইটার দিকে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এ লাইনে স্বাভাবিক ট্রেন চলা শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কিউএইচ/এজে/কেএমএস/১৪৫৭ ঘ.