ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে।
আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার বিকেলে সরকার এই আপিল আবেদন দায়ের করে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, "আগামী রোববার আপিল আবেদনের ওপর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে।"
হাইকোর্ট বৃহস্পতিবার দুপুরে আমার দেশের প্রকাশনা বাতিলের সরকারের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
গত ১ জুন জেলা প্রশাসক পত্রিকাটির প্রকাশনা বাতিল এবং এর ছাপাখানা বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24