সুনামগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধরমপাশার সইলচাপড়া হাওরে মঙ্গলবারের নৌকাডুবির ঘটনায় মোট ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো আট জন।
বৃহস্পতিবার সর্বশেষ দু'ছাত্রীর লাশ দাফনের পর উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়।
দুপুরে উদ্ধার করা দু'জন হলো- বাদশাহগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুনি বেগম ও নবম শ্রেণীর জরিয়া আক্তার।
ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া জানান, দুপুরে দু'ছাত্রীর লাশ দাফনের পর উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বালিজুরি গ্রাম থেকে পঞ্চাশ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি নৌকা বাদশাগঞ্জ যাওয়ার পথে সইলচাপড়া হাওরে ডুবে যায়।
এ পর্যন্ত উদ্ধার হওয়া ১৬টি লাশের মধ্যে রয়েছে বাদশাগঞ্জ জনতা বালিকা বিদ্যালয়ের পাঁচজন ও বাদশাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্রী। বাকিরা বালিজুরি গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২০ ঘ.
bdnews24