২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালখানে ই-ভোটিংয়ের মহড়া শুক্রবার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর জামালখান ওয়ার্ডে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:38 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর জামালখান ওয়ার্ডে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে নতুন এ পদ্ধতিতে ভোট দেওয়ার মহড়া হবে জামালখানে। ওদিকে, ১৭ জুনের ওই নির্বাচন সামনে রেখে বন্দরনগরীতে বিডিআর এর টহল শুরু হয়েছে বুধবার। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামালখান ওয়ার্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ই-ভোটিং পদ্ধতি চালুর মাধমে দেশে এ পদ্ধতির যাত্রা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণের সরঞ্জাম আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার সকাল থেকে এ পদ্ধতিতে ভোট দেওয়ার মহড়া অনুষ্ঠিত হবে। বিডিআরের টহল শুরু সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বুধবার দুপুর থেকে দুই কোম্পানি বিডিআর সদস্য নগরীতে টহল দেওয়া শুরু করেছে। তাদের এ টহল নির্বাচনের পরদিন ১৮ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এ নির্বাচন উপলক্ষ্যে সেনাবাহিনীর টহল শুরু হবে আগামী ১৪ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১১৩৫ ঘ.