সাভার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে একটি খামারের মাছ মরে গেছে।
বুধবার মরা মাছ ভেসে ওঠে উপজেলার ইমান্দিপুর এলাকার সততা প্রাইভেট লিমিটেড নামের একটি খামারে। এর প্রতিবাদে মালিকরা মানববন্ধন করেছেন।
খামার মালিকদের অভিযোগ, পাশের একটি ডায়িং কারখানার বিষাক্ত বর্জ্য এসে পড়ায় মাছ মারা গেছে। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ দিয়েছেন সাভার থানায়।
তবে অভিযোগ অস্বীকার করে কারখানা কর্তৃপক্ষ বলেছে, তাদের কারাখানায় বর্জ্য শোধনের ব্যবস্থা রয়েছে।
এলাকাবাসী জানায়, স
bdnews24