২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আদিবাসীর লাশ উদ্ধার

জেলার দীঘিনালা উপজেলার সড়ক ও জনপথ কার্যালয় এলাকা থেকে বুধবার এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 05:31 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

খাগড়াছড়ি, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার দীঘিনালা উপজেলার সড়ক ও জনপথ কার্যালয় এলাকা থেকে বুধবার এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জনমিত্র চাকমা (২৫) নামে ওই ব্যক্তি দীঘিনালা উপজেলার ডানে আটারক ছড়ার শান্তি রঞ্জন চাকমার ছেলে। পূর্ব শত্র"তার জেরে এই হত্যার ঘটনা হয় বলে পুলিশ ধারণা করছে। দীঘিনালা থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, লাশের মাথায় বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দীঘিনালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.