নারায়ণগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একট স্টিল মিলে 'ভাট্টি' (লোহা গলানোর চুল্লি) বিস্ফোরিত হয়ে তরল লোহা ছিটকে আট শ্রমিক আহত হয়েছে।
বুধবার ভোরে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রাজধানী কাস্টিংয়ের মিলে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শেখ শহীদ (৪০), আলমগীর (২২), সবুজ (২০), বকুল (২৫) ও মো. শহীদ হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ফতুল্লা মডেল থানার (ওসি) জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে নবী স্টিল মিলের সহযোগী প্রতিষ্ঠান রাজধানী কাস্টিংয়ের লোহার ভাট্টিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মিলের দুপাশের দেয়াল ধসে পড়ে এবং টিনের চালা উড়ে দূরে আছড়ে পড়ে। এসময় তরল লোহা ছিটকে আট শ্রমিক আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৫০৯ ঘ.
bdnews24