নড়াইল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার নড়াগাতি উপজেলার কালিনগর গ্রামে নয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় তাদের প্রতিবেশী হোসেন আলীর ছেলে মুরসালিনকে (১৮) আসামি করে রোববার থানায় মামলা করেছেন মেয়েটির বাবা।
গত ১ জুন শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলার বিবরণে জানা যায়।
নড়াগাতী থানার উপ-পরিদর্শক মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24