২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় উচ্ছেদ অব্যাহত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মঙ্গলবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 06:30 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

নারায়ণগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মঙ্গলবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনটি ভবন মালিকরা নিজ উদ্যোগে ভেঙে ফেলার আবেদন করলে বুধবার সকাল পর্যন্ত তাদের সময় দেওয়া হয়। এদিকে মোল্লা সল্টের কারখানার সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসনের সিদ্ধান্তের জন্য বুধবার সকাল পর্যন্ত এটি ভাঙা স্থগিত রাখা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহ্নাজ ও সামছুদ্দৌজার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বিআইডব্লিউএি'র কর্মকর্তা আলগমগীর কবিরসহ আরো কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ নিয়োজিত ছিল। বিআইডব্লিউটিএ'র অগ্রণী ও অগ্রযাত্রা জাহাজ ছাড়াও শতাধিক শ্রমিক উচেছদ অভিযানে ব্যবহার করা হয়। বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ বন্দর উপ-পরিচালক আলমগীর কবির জানান, সকাল ১১টায় থেকে শীতলক্ষ্যা নদীর টানবাজার ও নিতাইগঞ্জ পয়েন্টে ৯ টি অবৈধ স্থাপনা ও টার্মিনাল, খেয়াঘাট এলাকার ৭টি দোকান গুড়িয়ে দেয়া হয়। শহরের টানবাজার এলাকার জাহাঙ্গীর আলমের পাঁচতলা ভবনের বধির্তাংশ ও মালেক শিকদারের ছয়তলা গার্মেন্টসের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। ইব্রাহীম ও শ্রীবাস সাহার একটি টিনসেড গুদাম, আক্তার হোসেনের তিনটি গুদামের একাংশ ভেঙে ফেলা হয়। এছাড়া মজিদ শিকদারের চারতলা ও দো'তলা ভবন এবং নিউ এস এম ফ্লাওয়ার মিলের পাঁচতলা ভবন নিজ উদ্যোগে ভাঙার জন্য বুধবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়। মোল্লা সল্টের ভবনটি আাঁকাবাঁকা হওয়ায় সঠিক সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসকের কাছে সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.