২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুর্ঘটনায় তিনজন নিহত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 05:46 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

সিরাজগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার ঝাঐল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের কাশেমের মোড়ে দুর্ঘটনাকবলিত দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া জেলার শফিকুল ইসলাম (৩৫)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজউদ্দীন সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে ঢাকা-বগুড়া মহসড়কের কাশেমের মোড়ে একটি বাস ও পোল্ট্রি মুরগির খাবার ভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি পালিয়ে যায় এবং ট্রাকটি বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে। তখন কাশেমের মোড় থেকে মহাসড়কের উভয় দিকে কয়েকশ' যানবাহন আটকে পড়ে। তিনি বলেন, এর প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ ময়মনসিংহ থেকে বগুড়াগামী মাছভর্তি একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের সামনে থাকা চালক, হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই রিয়াজউদ্দীন জানান, দুর্ঘটনার কারণে সকাল ৬টা পর্যন্ত যানবাহন চলাচলে বিঘ