সাভার, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় রোববার রাতে এক সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতের হামলায় চারজন আহত হয়েছে।
গৃহকর্তা আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু পালোয়ান জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫/১৬ জন মুখোশ পরা ডাকাত বাড়িতে ঢুকে নিরাপত্তা প্রহরীকে বেঁেধ পিটিয়ে আহত করে। এরপর প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে।
তারা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৬৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন সেট ও ৩০ ভরি স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
বাধা দিলে তাদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আহত হন বাড়ির গৃহকর্ত্রী মোসাম্মৎ মুন্নী, তার ছেলে ফজলুর রহমান, ভাইপো মাহি ও বাড়ির নিরাপত্তা প্রহরী নুরুল ইসলাম।
সকালে আশুলিয়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ও আহতদের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্র"তার জেরে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হিসেনে নথিভুক্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24