২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাজেট প্রস্তাবনা বিকালে

২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার তিনদিন আগে সোমবার একটি প্রস্তাবনা তুলে ধরতে যাচ্ছেন সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 05:44 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার তিনদিন আগে সোমবার একটি প্রস্তাবনা তুলে ধরতে যাচ্ছেন সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে বিকাল ৪টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধী দলীয় নেতা বিকাল ৪টায় দেশের গণ্যমান্য ব্যক্তি, শীর্ষ ব্যবসায়ী ও পেশাজীবীদের উপস্থিতিতে দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে এই বাজেট প্রস্তাবনা তুলে ধরবেন।" অনুষ্ঠানে বিদেশি মিশনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী আগামী ১০ জুন বিকালে জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি হবে মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট। ওদিকে, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আভাস দিয়ে জানিয়েছেন, বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপনের দিনের মতো দ্বিতীয় বাজেট উপস্থাপনের দিনও বিএনপি হয়তো সংসদে যাবে না। গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে তা পর্যবেক্ষণ করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১৩৪ ঘ.