২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে রদবদল

বিটিআরসি'র পরিচালক এবং ওমানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর পদে প্রেষণে নিযুক্ত দুই সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই দুটি পদে অন্য দুজন সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআরসি'র পরিচালক এবং ওমানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর পদে প্রেষণে নিযুক্ত দুই সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই দুটি পদে অন্য দুজন সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে এসব প্রত্যাহার ও নিয়োগ করা হয়। এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয় রোববার পৃথক আদেশে দুইজন যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের নয় কর্মকর্তার পদে রদবদল করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক লে. কর্ণেল শহীদুল আলম এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের শ্রম কাউন্সিল মেজর এসএম ফেরদৌসকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। লে. কর্ণেল জাকির হোসেনকে বিটিআরসি'র পরিচালক এবং মেজর একেএম রবিউল ইসলামকে ওমানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আসাদুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক শাহজাহান সরদারকে ওএসডি করা হয়েছে। উপসচিবদের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব আবু কাশেম মাবুদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শেখ মফিজুল ইসলাম। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব এসএম মনিরুল ইসলামকে বিএনসিসি'র পরিচালক (প্রশাসন ও হিসাব), রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপক চক্রবর্তীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত আল আমিনকে শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং বিএডিসির ব্যবস্থাপক সনৎ কুমার সাহাকে বিয়াম ফাউণ্ডেশনের জন্য অসমাপ্ত ভবন নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/২৩০৭ ঘ.