২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

জমি নিয়ে বিরোধের জেরে জেলার শিবচর উপজেলার সামছুদ্দিন মৌলভীকান্দি গ্রামে রোববার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

মাদারীপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে জেলার শিবচর উপজেলার সামছুদ্দিন মৌলভীকান্দি গ্রামে রোববার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। আহত কালাম ফরিদ (৩৫), ছারোয়ার শরীফ (৪০), শাহীন (২৫), হাজেরা বেগম (৮০), ফাহিমা (২৭), গুলজান (২৫), হালিমন (৭০), রফিক (১৭), রহিমা (২৮) ও মাজেদাকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের কালাম শরীফের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজ মাতবরের বিরোধ চলে আসছে। এর জেরে সকালে এই দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সিরাজ মাতবরের লোকজন কালাম শরীফের ৪০টি গাছ কেটে ফেলে। এ ঘটনায় থানায় কালাম শরীফ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১১ ঘ.