২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁয় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

নওগাঁ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৫ জন। নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার কুসুম্বা দীঘিরপাড়ে রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না বিবি (২৫) মান্দার চকসামরা গ্রামের হাশেম আলীর স্ত্রী। আহত রাব্বানী (২৬), ছেফাতুল্লাহ (৬), রোজী (২৮), তহমিনা (৩০), হাসি (২), দুলাল (৫০), আব্দুল ওয়াহেদ (৪৬), লবানু (৫৫), আব্দুল মতিন (৩৫), ববিতা (২২) ও সুজাতাসহ (৪৫) অন্তত ২৫ জনকে মান্দা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মান্দা থানার ওসি একেএম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবাইহাট থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা খুলে গেলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১৫ ঘ.