২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফরিদপুরে দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ফরিদপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। রোববার ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মাছকান্দিতে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। আহত হন ৫ জন। এছাড়া ফরিদপুর-বরিশাল সড়কের বাখুন্ডায় একটি মাইক্রোবাসের চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হন। ভাঙ্গা হাইওয়ে থনার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভোর পৌনে ৫টার দিকে মাছকান্দি এলাকায় খুলনা থেকে ঢাকাগামী কাঠ বোঝাই একটি ট্রাকের সঙ্গে এ কে ট্রাভেলসের একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলো। তিনি বলেন, এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারি নিহত হন। তার নাম ঠিকানা জানা যায়নি। ৮ জনকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন- যশোর ঝিকরগাছার রবিউল ইসলাম, মাগুরার মোহাম্মদপুরের গোলাম গাউস (৩২) ও সাতক্ষীরা সদরের হাবিবুর রহমান (৩০)। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল সড়কের বাখুন্ডায় মাইক্রোবাস চাপায় নিহত হন মটরসাইকেল আরোহী ইকবাল হোসেন (৩২)। ইকবালের স্ত্রী শাহানা (২৫) এ দুর্ঘটনায় আহত হন&#