ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা হাসপাতালে শুয়ে আছেন রোগী। এই হাসপাতালে বেশি রোগী নতুন নয়। তবে আগুনে পোড়া এত বেশি রোগী আর কখনো আসেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন বলেন, "এখানে ৫০টি বেড থাকলেও সবসময়েই তিন-চারগুন বেশি রোগী থাকে। কিন্তু একসাথে এত বেশি আগুনে দগ্ধ রোগীর সংখ্যা এই প্রথম।"
পুরান ঢাকার নিমতলীর আগুনে দগ্ধ ২৫ জন রোগী এখানে রয়েছেন। এছাড়া মারাত্মকভাবে দগ্ধ ১৪ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ১৭ জন নিয়মিত চিকিৎসক ও ২৬ জন সেবিকা রয়েছেন। আরো ১০ জন সেবিকা শিগগিরই যোগ দেবেন।
ইউনিটের নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১০ জন চিকিৎসক ও ১০জন সেবিকা এখানে দায়িত্ব পালন করছেন।
ডা. সেমন্ত লাল বলেন, "শুনতে পেলাম, কোথায় যেন আগুন লেগেছে। সাথে সাথে আমাদের চিকিৎসকদের একটি দলকে প্রস্তুত করে রেখেছি।"
শনিবার বিকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান হাসপাতালে আহতদের দেখতে যান।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি সরকারিভাবে তাদের চিকিৎসা ব্যয় বহন ও ক্ষতিগ্রস্থদের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মো. এরশাদ আহতদের দেখতে হাসপাতালে যান।
পুরনো ঢাকার নিমতলীর অগ্নিকান্ডে এ পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৯৩ জনের মৃতদেহ উদ্ধার করে দমকল বিভাগ।
জনতার ভিড়ে চিকিৎসায় বিঘ
bdnews24