২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজাদের প্যানেল ঘোষণা, নির্বাচন দুদিন পেছাল

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বনিক সমিতির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে হামিম শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান একে আজাদ নেতৃত্বাধীন গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বনিক সমিতির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে হামিম শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান একে আজাদ নেতৃত্বাধীন গ্র"প। শনিবার দুপুরে রাজধানীর হোটেল পুর্বাণীতে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্র"পের ২৮ প্রার্থীর এই প্যানেল ঘোষণা করেন একে আজাদ। এফবিসিসিআইয়ের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে এই প্রথম কোনও প্যানেল ঘোষণা করা হলো। এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কথা মাথায় রেখে এফবিসিসিআই নির্বাচন ১৭ জুন থেকে পিছিয়ে ১৯ জুন ঠিক করা হয়েছে। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরে নির্বাচিত পরিচালকরা ২১ জুন সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাংসদ অধ্যাপক আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটারদের সুবিধার কথা চিন্তা করে আমরা নির্বাচন দুদিন পিছিয়ে দিয়েছি।" সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ জানান, প্রায় ১৭০০ ভোটারের তুলনায় ফেডারেশন ভবনে জায়গা খুব অল্প। তাই এর পরিবর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা অন্য কোনও জায়গায় ভোট গ্রহণের কথা ভাবা হচ্ছে। আজাদ-জসিম প্যানেলে সভাপতি পদে একে আজাদ চেম্বার গ্র"প (বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ) থেকে এবং প্রথম সহ-সভাপতি পদে বেঙ্গল গ্র"প অব ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন অ্যাসোসিয়েশন গ্র"প (বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এফবিসিসিআই নির্বাচনে ৭৪ জন প্রার্থীর মধ্যে চেম্বার গ্র"প থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েশন গ্র"প থেকে ৮ জন ইতিমধ্যেই পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। বাকী ২৮টি পদের জন্য সরাসরি ভোটে অংশ নিচ্ছেন ৫৮ জন প্রার্থী। এরমধ্যে অ্যাসোসিয়েশন গ্র"পের ১৪টি পরিচালক পদের জন্য ৩৮ জন এবং চেম্বার গ্র"পের ১৪টি পরিচালক পদের জন্য ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। একে আজাদ আগেই পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। জসিম উদ্দিন মনোনীত না হওয়ায় তাকে সরাসরি ভোটে অংশ নিতে হচ্ছে। এ প্যানেলের চেম্বার গ্র"পের বাকী ১৩ সদস্য হলেন- মমতাজ উদ্দিন (বগুড়া চেম্বার), জাহাঙ্গীর আকন্দ সেলিম (চাঁদপুর চেম্বার), মনোয়ারা হাকিম আলী (চট্টগ্রাম উইমেন চেম্বার), আহমেদ জামাল (ফরিদপুর চেম্বার), রেজাউল করিম রেজনু (জামালপুর চেম্বার), আব্দুস শহীদ (কিশোরগঞ্জ চেম্বার), জামাল উদ্দীন আহমেদ (মাদারিপুর চেম্বার), শামসুল হক (নওগাঁ চেম্বার), মোস্তফা আজাদ চৌধুরী (রংপুর চেম্বার), নুরুল হুদা (সুনামগঞ্জ চেম্বার), সিরাজুল হক (লালমনিরহাট চেম্বার), নাগিবুল ইসলাম (নেত্রকোনা চেম্বার), গোলাম মোস্তফা তালুকদার (পটুয়াখালী চেম্বার) এবং নজিবুর রহমান (রাজবাড়ী চেম্বার)। আজাদ-জসিম প্যানেলের অ্যাসোসিয়েশন গ্র"পের বাকী ১৩ সদস্য হলেন- কালি প্রস্তুতকারক মালিক সমিতির এম এ মোমেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস সমিতির আক্তারুজ্জামান মঞ্জু, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির আব্দুর রাজ্জাক, মেইজ অ্যাসোসিয়েশনের হেলাল উদ্দিন, ফার্নিচার শিল্প মালিক সমিতির কে এম আকতারুজ্জামান, টিভি ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশনের মোহাব্বত উল্যাহ্। গ্রে এন্ড ফিনিসড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হারুন-উর-রশীদ, সাব কন্ট্রাকটিং শিল্প মালিক সমিতির মীর নিজাম উদ্দিন আহমেদ, রেঁস্তোরা মালিক সমিতির খন্দকার রুহুল আমিন, পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির আমিন হেলালী, প্লাস্টিক প্যাকেজিং রোল প্রস্তুতকারক মালিক সমিতির আবু মোতালেব, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির আব্দুস সোবহান এবং প্লাস্টিক ব্যবসায়ী সমিতির হারুন-অর-রশীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএএ/কেএমএস/২০২৮ ঘ.