২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের লাখাই উপজেলার সজন গ্রামে শনিবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

হবিগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের লাখাই উপজেলার সজন গ্রামে শনিবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। নিহত ইউনুছ আলী সজন গ্রামের রুপালি মিয়ার ছেলে। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। লাখাই থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে ইউনুছ আলী ও ছিদ্দিক আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুর ১টার দিকে দু'পক্ষের কয়েকশ' লোক বল্লম, ফিকল, টেটা ও কুচারহলাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেটাবিদ্ধ হয়ে ইউনুছ আলী ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৬ ঘ.