২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একটি মহল যুদ্ধাপরাধীর বিচার চায় না'

একটি মহল যুদ্ধাপরাধীর ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ. কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

বরিশাল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মহল যুদ্ধাপরাধীর ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ. কে খন্দকার। ওই মহল যুদ্ধাপরাধীর বিচার চায় না জানিয়ে তিনি এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শুক্রবার পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার বরিশাল বিএম কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১-এর বিভাগীয় ছাত্র সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্র ও যুব সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়ে এই সরকারের আমলেই শেষ হবে। শাস্তিও এই আমলেই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ননী গোপাল দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, সেক্টর কমান্ডারস্ ফোরামের ভাইস চেয়ারম্যান কে. এম. সফিউল