বরিশাল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রুপাতলী গ্যাস টারবাইন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
নিহত মো. আজিজ (৬০) নগরীরর পূর্ব রুপাতলী এলাকার বাসিন্দা।
আহত অপর দুই মোটরসাইকেল অরোহী মো. নাসিরউদ্দিন (৪৫) ও মো. সরোয়ারকে (৫০) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, সকালে ওই তিনজন মোটরসাইকেলে এসে গ্যাস টারবাইন এলাকার সংযোগ সড়ক থেকে মূল সড়কে উঠে আসার পরপরই পিছন থেকে একটি ট্রাক (নম্বর রাজশাহী ট ১২৭৯) তাদের চাপা দেয়। এতে মো. আজিজ ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়নি বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24