২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস উল্টে নিহত ২

রংপুরের মিঠাপুকুর উপজেলা পোস্ট অফিসের কাছে শুক্রবার ভোরে বাস খাদে পড়ে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

রংপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলা পোস্ট অফিসের কাছে শুক্রবার ভোরে বাস খাদে পড়ে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার কামারপাড়া গ্রামের নিপতী চন্দ্র (২৬)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে অবিরাম বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।" বাসটি ঢাকা থেকে জলঢাকা যাচ্ছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৮ ঘ.