নারায়ণগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে দ্বিতীয় দিনও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ ও সামসুদ্দৌহার নেতৃত্ব শহরের সৈয়দপুর এলাকায় নদীর পশ্চিম ও দক্ষিণ অংশে এই অভিযান চালানো হয়।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের উপ-পরিচালক আলমগীর কবির এবং বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, দমকলসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ।
সকালে ছয়টি অবৈধ স্থাপনা ভাঙ্গা হয়েছে।
এর মধ্যে রয়েছে- শহরের সৈয়দপুর এলাকায় শারমিন জুট বেলার্সের গাইড দেওয়াল, কদমতলী জামে মসজিদের বর্ধিত অংশ, ভগবানীগঞ্জ মৌজায় জাহাঙ্গীর আলমের একটি চারতলা ভবন, জয়নাল আবেদীনের একটি একতলা ও একটি দেড়তলা ভবন, নাসিরউদ্দিন গংয়ের সেমিপাকা গোডাউন।
এসব স্থাপনা নদীর প্রায় ৪০/৫০ ফুট জায়গা দখল করেছিল বলে কর্মকর্তারা জানান।
বিআইডবি
bdnews24