২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ী যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 05:29 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, ০২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক নারী মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম জানাতে পারেনি পুলিশ। যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এমসআই) নাহিদ আহমেদ সাংবাদিকদের জানান, কাজলা পেট্রোল পাম্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় আনুানিক ২৫ বছর বয়সী এই অজ্ঞাত নারীকে চাপা দেয় ট্রাকটি। পরে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই নারীর পরনে কালো বোরকা ও একটি গোলাপী ওড়না ছিল বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এমএসবি/২৩২৩ ঘ.