২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তরুণ খুন

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ফেনীতে এক তরুণ খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ফেনী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ফেনীতে এক তরুণ খুন হয়েছেন। নিহত আবু ছায়েদ (২৩) শহরের কামাল হাজারী রোডের আবজলের রহমানের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বাসা থেকে ধরে নিয়ে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানায়। এলাকাবাসী জানায়, যুবগলীগ কর্মীর পরিচয় দিয়ে ছায়েদ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। আধিপত্য নিয়ে অপর একটি গ্র"পের সঙ্গে তার বিরোধ ছিল। পরিবারের লোকজনের বরাত দিয়ে ফেনী থানার দারোগা ফিরোজ আহমদ বলেন, একদল মুখোশধারী সন্ত্রাসী কামাল হাজারী রোডের বাসা থেকে ছায়েদকে ধরে নিয়ে যায়। পরে আতিকুল আলম সড়কের কাছে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবু ছায়েদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলে সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন জানান, দলের পরিচয় ব্যবহার করলেও ছায়েদ যুবলীগের কোনো পদে ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২২৩ ঘ.