২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্য, নিহতরা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে র‌্যাবের কাছে ও থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। বুধবার রাত সোয়া ৭টায় দক্ষিণ বেগুনবাড়ির হাতির ঝিলের পাশে এই ঘটনায় নিহতরা হলেন- সেলিম ওরফে রায়পুরের সেলিম (৩০) ও জব্বার (৩২)। র‌্যাব-২ এর অপারেশন্স অফিসার ক্যাপ্টেন আবু খালেদ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের একটি দল দক্ষিণ বেগুনবাড়িতে কর্তব্য পালনের সময় সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেন। কিন্তু তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি করে। এতে সেলিম ও জব্বার গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসকরা জানান তাদের মৃত্যু হয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স