ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা ২২ জনে উন্নীত হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকের ওই ধসের পর বুধবার বেলা ৩টা পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
দমকল বিভাগের সাথে সেনাবাহিনী, রেডক্রিসেন্ট ও রোভার সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। উদ্ধার কাজ চলছে। সেনা ও দমকলবাহিনী ভবনটি ভাঙ্গার চেষ্টা করছে।
রাত পৌনে ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
তাদের বাবা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার তিন ছেলের মধ্যে দু'জনের লাশ পাওয়া গেল। আরো একজন এখনো নিখোঁজ রয়েছে।
এর আগে দুপুর সোয়া ৩টার দিকে দমকলের ঢাকা অঞ্চলের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে জীবিত আরো ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে উদ্ধার করা হয় ১৫ জনকে।
তবে জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, "আমাদের হিসাবে বিকাল ৬টা পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার রাতে প্রথমে চারজনকে মৃত ভেবে হাসপাতালে পাঠানো হলেও তাদের মধ্যে দুজন জ্ঞান ফিরে পেয়েছেন। আজ (বুধবার) আরো ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।"
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এর আগে দুপুর ১টা পর্যন্ত আটজনের লাশ হস্তান্তর করা হয়েছে জানিয়ে ঢাকার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বাবুল মিয়া বলেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের দাফনের জন্য ২০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে। লাশগুলো ঘটনাস্থল থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
নিহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন
bdnews24