২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজেন্দ্রপুরে বাস-পিকআপ সংঘর্ষে মারা যান পিকআপ চালক ইব্রাহিম (৩০) এবং তেলিপাড়া এলাকায় প্রাইভেট কারচাপায় মারা যান পথচারী এনামুল হক (২৮)। নাওজোর হাইওয়ে মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলে মারা যান। তিনি বলেন, সকাল ৮টার দিকে জেলার তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার চাপায় এনামুল হক আহত হন। হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। কোনো ঘটনায়ই থানায় মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১৮ ঘ.