২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় বাংলাদেশিদের রেকর্ড

২০০৯ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। একই সময়ে সর্বোচ্চ সংখ্যক বিদেশি ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

লন্ডন, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। একই সময়ে সর্বোচ্চ সংখ্যক বিদেশি ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে জানা গেছে, গত বছর ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া বাংলাদেশির সংখ্যা ১২ হাজার ৪০। এই সংখ্যা ২০০৮ সালের তুলনায় ২৩১% বেশি। নাগরিকত্ব দেওয়ার হিসাব ১৯৬২ সাল থেকে প্রকাশ করা শুরু করে ব্রিটেন। ২০০৯ সালে দুই লাখেরও বেশি বিদেশি আবেদনের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। এটি ব্রিটেনের সর্বকালের রেকর্ড। ২০০৮ সালের তুলনায় গতবছর ৫৮% বেশি নাগরিকত্ব দিয়েছে দেশটি। ২০০৯ সালে নাগরিকত্ব পাওয়াদের ৫০% পেয়েছেন দীর্ঘসময় ব্রিটেনে বসবাসের সূত্রে। ২৫% পেয়েছেন ব্রিটিশ নাগরিককে বিয়ের সূত্রে। বাকি ২৫% শিশু। যেকেনো বিদেশি নাগরিক যিনি অভিবাসী হিসেবে ব্রিটেনে অন্তত পাঁচবছর বসবাস করেন তিনি বিভিন্ন শর্তসাপেক্ষে নাগরিকত্বের আবেদন করতে পারেন। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ২০০৯ সালে এগিয়ে রয়েছেন উপমহাদেশীরা। দুই লাখের মধ্যে ভারতীয় ২৫ হাজার পাঁচশ ৩৫ জন এবং পাকিস্তানি ২০ হাজার নয়শ ৪৫ জন। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশির সংখ্যা আনুমানিক ছয় লাখ। দেশটিতে সর্বশেষ আদমশুমারি হয় ২০০১ সালে। সেই সময় বাংলাদেশির সংখ্যা ছিলো দুই লাখ ৯৩ হাজার। পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে বাংলাদেশি ও পাকিস্তানি পরিবারে জন্মহার অন্য দেশীয়দের তুলনায় বেশি। এ কারণে দেশটিতে বর্তমানে বাংলাদেশির সংখ্যা ছয় লাখ বা এর কাছাকাছি বলে অনুমান করা হয়। ২০১১ সালের আদমশুমানিরর পর ব্রিটেনে বাংলাদেশির সঠিক সংখ্যা জানা যাবে। স