২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিক ধর্ষণ, আটক ১

জেলার আড়াইহাজারে একটি পাওয়ারলুম কারখানার এক কিশোরী শ্রমিক ধর্ষণর শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 05:56 PM

Updated : 25 Aug 2022, 11:22 AM

নারায়ণগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আড়াইহাজারে একটি পাওয়ারলুম কারখানার এক কিশোরী শ্রমিক ধর্ষণর শিকার হয়েছে। এলাকাবাসী ধর্ষক লালমিয়া ওরফে লাল চাঁনকে ধরে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে। শনিবার গভীর রাতে আড়াইহাজার উপজেলার গোপালদী পাতিলপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, এলাকার সাইদুল হাজীর পাওয়ারলুম কারখানায় রাতের পালায় কাজ চলছিল। রাত ৩টার দিকে ওই কারখানার শ্রমিক লাল মিয়া কিশোরী শ্রমিকটিকে একটি পরিত্যক্ত শৌচাগারে নিয়ে ধর্ষণ করে। ভোর ৪টার দিকে এলাকাবাসী তাকে ওখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে কারখানার শ্রমিক ও এলাকাবাসী লাল মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। লাল মিয়া নরসিংদীর চরদিঘলদী গ্রামের কাশেম মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.