২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে যৌন নিপীড়ন বিরোধীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষিকাকে যৌন নিপীড়নের তদন্তের সময় বাড়ানোর প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 11:22 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষিকাকে যৌন নিপীড়নের তদন্তের সময় বাড়ানোর প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। রোববার দুপুরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তদন্ত কাজকে প্রভাবিত করার অভিযোগ করে। দুপুর ১টায় একটি মিছিল সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা সভাপতি নাসির উদ্দিন প্রিন্স এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ। বক্তারা অবিলম্বে যৌন নিপীড়নের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান। গত ১ ও ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষিকা উপাচার্য বরাবর একই বিভাগের শিক্ষক আব্দুল