নড়াইল, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল-কালনা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই নসিমন যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন- লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মর্জিনা বেগম (৬৫) এবং তার দেবর আলেক সিকদার (৩৫)।
আহত নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) চালক তারেক (৪০) ও যাত্রী লিয়াকতকে (৫০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র জানান, খুলনা থেকে ছেড়ে আসা কালনাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনটি উল্টে যায়। এতে দুইজন ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০২ ঘ.
bdnews24