চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাচিকাটা গ্রামে মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
অভিভাবকরা জানান, গ্রামের জাহান উল্লার মেয়ে মাহমুদা (৭) ও নুরু মোল্লার মেয়ে তানজিলা (৪) রোববার সকালে বাড়ির পাশে কাচিকাটা চরে খেলা করার সময় সাঁতার কাটতে মেঘনায় নামে।
কিছুক্ষণ পর নদীতে হাবুডুবু খেতে দেখে লোকজন অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে।
পরে শিশু দুটিকে ট্রলারযোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৬৫৫ ঘ.
bdnews24