২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুটি লাশ উদ্ধার

ঝিনাইদহের আলাদা দুটি স্থান থেকে দুজনের লাশ রোববার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 10:05 AM

Updated : 25 Aug 2022, 11:24 AM

ঝিনাইদহ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের আলাদা দুটি স্থান থেকে দুজনের লাশ রোববার উদ্ধার করেছে পুলিশ। কালীগঞ্জ উপজেলার একটি ইটভাটা থেকে সকালে বিপ্লব (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। কোটচাঁদপুর উপজেলার বলুহর রামচন্দ্রপুর গ্রামের বিপ্লব ভাড়ায় মোটর সাইকেল চালাতো। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি বিপ্লবের মোটর সাইকেল ভাড়া করে। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। বিপ্লবকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটর সাইকেলটি নিয়ে যায় বলে পুলিশ জানায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। দুপুরে সদর উপজেলার নৃসিংহপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয় বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়সাল আহমেদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীরা অন্য কোনো জায়গায় হত্যা করে লাশ ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.