ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে শনিবার।
বিশ্বসংস্থার শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্র বাহিনীর ৯ হাজার ৩শ' সদস্য এবং পুলিশের এক হাজার ৬শ' সদস্য নিয়োজিত রয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "বিশ্ব দরবারে বাংলাদেশ শান্তি ও স
bdnews24