২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হোটেলে তরুণী খুন

যশোর শহরের একটি আবাসিক হোটেলে শুক্রবার রাতে এক তরুণী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 06:12 PM

Updated : 25 Aug 2022, 11:17 AM

যশোর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরের একটি আবাসিক হোটেলে শুক্রবার রাতে এক তরুণী খুন হয়েছেন। নিহতের নাম লক্ষ্মী পারভীন (২৪)। কামরুজ্জামান ও লক্ষ্মী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুপুরে হোটেল পারভীনে ওঠেন। বাগেরহাট সদর উপজেলার বরইগ্রামে তাদের বাড়ি বলে উল্লেখ করা হয় হোটেলের রেজিস্ট্রি বইয়ে। কোতোয়ালি থানার ওসি মোয়োজ্জেম হোসেন বলেন, দুপুর ১২টায় হোটেল পারভীনের ২০২ নম্বর কক্ষ ভাড়া নেন তারা। রাত ৮টার দিকে কামরুজ্জামান হোটেল থেকে বের হয়ে আর ফেরেনি। এর বেশ কিছুক্ষণ পর তাদের কক্ষে গিয়ে হোটেলের এক বয় ওই তরুণীকে গলায় গামছা পেঁচানো অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। তারা আসল পরিচয় গোপন করে হোটেলে সিট ভাড়া নিতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.