২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুটি লাশ উদ্ধার

ঢাকার সাভার উপজেলার দুটি এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

সাভার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার দুটি এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সাভারের বিশ মাইল এলাকার একটি মাঠ থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়। পৌর এলাকার কাতলাপুর মহল্লা থেকে উদ্ধার করা হয় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ। নিহতদের মধ্যে অলি আহম্মেদ (৩৬) নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাশা এলাকার আতিয়ার রহমানের ছেলে। ফিরোজ আল-মামুন (২২) পৌর এলাকার কাতলাপুর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। তিনি সাভার কলেজের গণিত বিভাগের প্রথমবর্ষের ছাত্র। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (্এসআই) গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ মাইল এলাকা থেকে দিনমজুর অলি আহম্মেদের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাভার থানার এসআই শেখ সেকান্দার আলী জানান, বেলা ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কলেজ ছাত্র ফিরোজের লাশ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে এসআই জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। এ ব্যাথা সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.