২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চার 'ডাকাত' গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 11:18 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের মেড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের ভাটপাড়া এলাকার ইমরান খান (২৫) ও মাসুদ মিয়া (২০), পূর্ব পাইক পাড়া এলাকার বিজয় সরকার (২০) এবং ময়মনসিংহের হান্নান মিয়া (২৭)। সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদে পুলিশ খবর পায় কয়েকজন শহরের মেড্ডায় সার্কেল অফিসের কাছের এক বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৬৩৩ ঘ.