২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আগুনে আট দোকান পুড়ে গেছে

ভোলা শহরের মনোহারীপট্টি ও গুড়পট্টিতে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 06:44 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

ভোলা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা শহরের মনোহারীপট্টি ও গুড়পট্টিতে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল ৬টায় লাগা এ আগুন স্থানীয়দের সহায়তায় দুঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দোকানগুলো সরু গলিতে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, একটি দোকানের মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে একটি ছাপাখানা ও মুদি দোকানসহ আটটি দোকান ভষ্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম গোলদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে দমকল কর্মকর্তা শাহাবুদ্দিন জানান, ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে না। তারা নিরূপন করছেন। এর আগে গত মাসে এই মনোহারীপট্টিতে আগুন লেগে ১০টি দোকান পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৭ ঘ.