২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ঘণ্টা পর চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

মৌলভীবাজারের মির্জাপুুর চা বাগানের শ্রমিকরা ছয় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 05:31 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

মৌলভীবাজার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের মির্জাপুুর চা বাগানের শ্রমিকরা ছয় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। নিু মানের আটা সরবরাহের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত চা বাগানটির শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কর্মবিরতি শুরু করে। পরে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে আগামী রোববারের মধ্যে ভালো আটা সরবরাহের আশ্বাস পেয়ে বিকাল ৩টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন বলে জানিয়েছেন বাগানের পঞ্চায়েত নেতারা। চা বাগান কর্তৃপক্ষ নিুমানের আটা সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। উপজেলা প্রশাসন বলেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মির্জাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নিরঞ্জন লোহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ মে চা শ্রমিকদের মাঝে খাবার অনুপযোগী লাল বালু মেশানো আটা সরবরাহ করা হয়। এতে অনেকেরই পেটের পীড়া দেখা দেয়। শ্রমিকরা বাগানের ব্যবস্থাপক জয়ন্ত ধরের কাছে অভিযোগ করার পর গত বুধবারও ওই একই আটা সরবরাহ করা হয়। কিন্তু চা শ্রমিকরা তা গ্রহণ করেনি বলে জানান তিনি। নিরঞ্জন জানান, চা বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ে শ্রমিক নেতারা চা শিল্প শ্রম কল্যাণ বিভাগের উপপরিচালক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। ভালো আটা সরবরাহের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহারে কাজে যোগ দেন। মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটার নমুনা দেখে শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই আটা সরবরাহ না করার জন্য বাগান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।" বিষয়টি তদন্ত করে দেখতে চা শিল্প শ্রম কল্যাণ বিভাগের উপপরিচালক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফয়েজ আহম্মদ। তিনি বলেন, "তারা এখনো আমার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বাগানের ব্যবস্থাপক জয়ন্ত ধর শ্রমিকদের অভিযোগ অ