যশোর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের পুরাতন কসবা এলাকায় যুবলীগের দুই গ্র"পের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত ব্যক্তি হলেন- যুবলীগ কর্মী সেলিম রেজা (২০)। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, সংগঠনের মধ্যে কোন্দলের জের ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও বোমবাজির ঘটনা ঘটেছে।
সংঘর্ষের সময় দুপক্ষ ৮-১০টি বোমা ফাটায় এবং ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।
ওসি জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে কোরবান আলী, জিল্লুর রহমান, সাইদুর রহমান ও খলিলুর রহমান নামে চারজনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) দিদার আহমেদ জানান, সংঘর্ষের সময় উপ-পরিদর্শক সাব্বিরুল আলম আহত হয়েছেন।
ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দায়ী করেছেন সাবেক সাধারণ সম্পাদক সদ্য বহি
bdnews24