২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে অর্ধ-শতাধিক আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাহাড়পুর গ্রামে এই সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৪৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এদের পরিচয় জানা যায়নি। বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়পুরে গ্রামে আলী হোসেন ও আব্দুল হক গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে দু'দলের মধ্যে সংঘর্ষে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি১৭০৮ ঘ.