২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

যশোর ও লালমনিরহাটে সোমবার সড়ক দুর্ঘটনায় পাঁচ মটরসাইকেল আরোহী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 07:09 PM

Updated : 25 Aug 2022, 10:55 AM

ঢাকা, মে ২৪ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর ও লালমনিরহাটে সোমবার সড়ক দুর্ঘটনায় পাঁচ মটরসাইকেল আরোহী মারা গেছেন। এর মধ্য যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন তিনজন। লালমনিরহাটে ট্রাক চাপায় দুজন নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: যশোর: বিকালে যশোর-বেনাপোল সড়কে দুর্ঘটনায় মারা গেছেন সদর উপজেলার মণ্ডলগতি গ্রামের মামুন (২৪), পুলেরহাট গ্রামের ইব্রাহিম (২৫) ও যশোর শহরতলীর খোলাডাঙ্গার শুভ (২০)। শার্শা থানার ওসি এনামুল হক জানান, এরা বেনাপোল থেকে একই মোটরসাইকেলে যশোর আসার পথে উপজেলার গদখালী কালী মন্দিরের কাছে দুর্ঘটনার শিকার হন। মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মামুন ও শুভ মারা যান। ইব্রাহিমকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতলের জরুরি বিভাগে কর্মরত ডা. কল্লোল এর সত্যতা নিশ্চিত করেছেন। লালমনিরহাট: সদর উপজেলার তিস্তা বাসস্ট্যান্ড এলাকার 'বিসমিল্লাহ মৎস্য হ্যাচারির' সামনে দুপুর ১২টার দিকে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হন। এরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বটতলীঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম (৩৮) ও উলিপুর উপজেলার মণ্ডলেরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আব্দুল লতিফ (৬৫)। দুজনের বাড়ি উলিপুরের পাণ্ডুল গ্রামে। তারা মাছের পোনা কিনতে ওই হ্যাচারিতে এসেছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে কুড়িগ্রামগামী (কুড়িগ্রাম-হ-১১-০০০৫) একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এর দুই মটরসাইকেল আরোহী মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায়। লালমনিরহাট সদর থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১০১ ঘ.